সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ইসরায়েলের উড়োজাহাজ দুর্ঘটনা

সস্তা রাজনীতি করছে নেতানিয়াহু সরকার, কেন এমন অভিযোগ বিরোধী নেতার

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে প্রধান পাইলটের ওপর হামলার ঘটনা নিয়ে নেতানিয়াহু সরকার সস্তা রাজনীতি করছে।

গতকাল বুধবার ইয়ার লাপিদ এ অভিযোগ করেছেন বলে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছিলেন, ইসরায়েলের ওপর খুব বড় এবং ভয়ংকর কোনো হামলা হতে পারে। এ সতর্কবার্তা দেওয়ার পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ জরুরি নিরাপত্তা ব্রিফিংয়ের দাবি জানান। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এরপর ইয়ার লাপিদের সঙ্গে বৈঠকও করেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, উড়োজাহাজের ঘটনার সঙ্গে নেতানিয়াহুর ওই নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ের কোনো সম্পর্ক নেই। লাপিদ বলেন, ‘বিষয়টি পরিষ্কার করে বলতে চাই। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে উড়োজাহাজের ঘটনার ন্যূনতম আভাসও ছিল না। এ ধরনের কিছু, এমনকি এর কাছাকাছি কোনো বিষয়ও সেখানে বলা হয়নি।’ লাপিদ আরও বলেন, সরকারের মুখপাত্ররা এখন বলার চেষ্টা করছেন, ওই ব্রিফিংয়ে হামলার সতর্কবার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। তাঁরা ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি ব্যবহার করে সস্তা রাজনীতি করার অপচেষ্টা করছেন। তাঁরা সবাই দায়িত্বজ্ঞানহীন মানুষ।

গতকাল বুধবার ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ উড়োজাহাজে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহু ও ইয়ার লাপিদের মধ্যকার এ বিতর্কের সূত্রপাত। উড়োজাহাজটি মাঝ আকাশে জরুরি অবস্থা ও বেআইনি হস্তক্ষেপের সংকেত পাঠায়। এরপর গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথমে উড়োজাহাজটি ছিনতাই হয়েছে কি না বা অন্য কোনো নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখে। পরে জানা যায়, উড়োজাহাজটির ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি হয়েছিল। ঘটনার সময় প্রধান পাইলটকে সহকারী পাইলট ছুরিকাঘাত করেন। এরপর মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়। যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে সহকারী পাইলটকে আটকে ফেলেন। পরে উড়োজাহাজটিতে থাকা অন্য পাইলটরা সেটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান।

এনএনবাংলা/এনজেড