সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক

ছবি: সংগৃহীত

ফ্রান্সে স্কুল অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে কিশোর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লিল শহরে একটি উচ্চবিদ্যালয়ের বাইরে আবর্জনার পাত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। লিয়ঁতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। নিসসহ আরও কয়েকটি শহরেও স্কুলের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবারের বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ সদস্যও। এদিন ৪৪০ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক।

ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়েছে প্রায় ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এর মধ্যে প্রায় ৪০টি প্রতিষ্ঠান অবরুদ্ধ ছিল এবং আরও কয়েক ডজন প্রতিষ্ঠানে অবরোধের চেষ্টা করা হয়।

ফ্রান্সের এই শিক্ষার্থী আন্দোলন শুরু হয় ২১ সেপ্টেম্বর, প্যারিসের উপকণ্ঠ ক্রেতেইয়ের সাঁ-একজুপেরি উচ্চবিদ্যালয়ে। কয়েকটি শিক্ষক পদ পূরণ না হওয়াকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভের সূত্রপাত হয়। এরপর তা ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের অন্যান্য স্কুলে ছড়িয়ে পড়ে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ বা অবরোধের চেষ্টা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়। পরে মার্সেই, লিল, লিয়ঁ, ভার ও আলপ-মারিতিমসহ দেশের বিভিন্ন অঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়ে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের মূল দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী নিয়োগ, জরাজীর্ণ স্কুল সংস্কার, অতিরিক্ত ভারী ক্লাসসূচি ও অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষের চাপ কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া ‘পারকুরসুপ’ ঘিরে শিক্ষার্থীদের চাপ কমানো।

ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সহিংসতার যে খবর পাওয়া গেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফ্রান্সের উচ্চবিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এই আন্দোলন গত সপ্তাহে প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে শুরু হয়। যুক্তরাজ্যের ষষ্ঠ শ্রেণি ও তার পরের স্তরের কলেজ এবং যুক্তরাষ্ট্রের উচ্চবিদ্যালয়ের সমপর্যায়ের এসব শিক্ষাপ্রতিষ্ঠানেই এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে।

এনএনবাংলা/এফএস