সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

আগামীকাল বহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

আগামীকাল বহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

প্রধানমন্ত্রী তারকের রহমানের সফর ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে চলছে মঞ্চ তৈরি, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধন। বৃহস্পতিবার পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানের পথ তৈরি হবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের। আর স্থানীদের প্রত্যাশা, নির্ধারিত সময়েই শেষ হবে প্রকল্পের কাজ।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, ‘তিনি বাধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন এবং সেখানে বৃক্ষরোপণ করবেন। এই এলাকার মানুষের যে প্রত্যাশা তা ১ তারিখের উদ্বোধনের মাধ্যমে তা পূরণ হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিম বলেন, ‘সীমান্তবর্তী চারটি এলাকা রয়েছে ১০২ কিলোমিটার। সেখানে আমাদের প্রায় ৯ প্লাটুন বিজিবি নিযুক্ত থাকবে। এ ছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা ১ তারিখের প্রোগ্রামের জন্য প্রস্তুত রয়েছে।’ পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কমর্সূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করবেন ফ্যামিলি ও কৃষক কার্ড। একই মাঠে একটি জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।

এনএনবাংলা/এনজেড