সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সার্ভার অচল থাকায় বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা ব্যাহত

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত এমআরভি কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সংক্রান্ত সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যাংকক ও লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে ব্যাংকক দূতাবাস ব‌লে‌ছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া অথবা ভিসা-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তাই আবেদনকারীদের এই সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার এবং সিস্টেমটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব অবিলম্বে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।

অন্যদিকে, লিসবন দূতাবাস বলেছে, সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআর‌ভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল রয়েছে। এর ফলে ভিসা/নো ভিসা সেবা প্রদান সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

সার্ভারটি দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালুর পর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাবার পর দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।

সাময়িক এই অসুবিধার জন্য দু‌টি মিশন দুঃখ প্রবাশ করার পাশাপাশি সকলের ধৈর্য ও সহযোগিতা কামনা করে‌ছে।

এনএনবাংলা/এফএস