সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির বিরুদ্ধে তার করা চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্দিষ্টভাবে মামলা করা হলে অভিযোগ তদন্ত করে দেখা হবে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপি চাঁদাবাজ দল—এটা ঢালাও অভিযোগ। এর কোনো মানে নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির যদি নির্দিষ্ট অভিযোগে মামলা করেন, তাহলে সেটি তদন্ত করা হবে। তার ভাষ্য, স্টুডিওটি যে জায়গায় অবস্থিত, সেই বিতর্কিত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও দখল-বেদখলের ঘটনা থেকেই সংঘর্ষ ও ভাঙচুরের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, তার ওই বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, হামলার ঘটনায় অভিযোগ করা হলেও সালমান এখনো কোনো মামলা করেছেন কি না। তিনি বলেন, মামলা না করে শুধু ফেসবুক লাইভে অভিযোগ করা হয়েছে।

সালমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একপর্যায়ে তিনি বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি; চাঁদা চাইলে তিনি দিতেন। আবার বিএনপিকে চাঁদাবাজির জন্য দায়ী করা হয়েছে। সালাহউদ্দিন আহমদের মতে, এ ধরনের অভিযোগ সুনির্দিষ্ট নয়। তিনি বলেন, নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার বিরুদ্ধে মামলা হলে তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করা সম্ভব।

এদিকে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে তিনি জানান, হামলায় তার পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই ভিডিওতে সালমান মুক্তাদির বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, হামলার বিষয়টি জানিয়ে তিনি ভিডিওটি করেছেন। ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুরের চিত্র দেখা যায়।

তবে পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, স্টুডিওটি হামলার মূল লক্ষ্য ছিল না। নিউগিনি প্রপার্টিজ ও একটি জমির মালিকপক্ষের মধ্যে বিরোধের জেরে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

এনএনবাংলা/