সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব—এই তিন দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর এবং তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেওয়ার কথা রয়েছে তার।

টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।

ঢাকা ও টোকিওর সূত্র জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আয়োজন করা হচ্ছে। সফরটি তিন থেকে চার দিনের হতে পারে। এ নিয়ে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর তথ্যও প্রকাশ্যে এসেছে।

অন্যদিকে, তুরস্কে প্রধানমন্ত্রীর সফরটি হবে কপ৩১ ঘিরে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৌদি আরব সফরটিও দ্বিপক্ষীয় সফর হিসেবে আয়োজনের প্রস্তুতি চলছে। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয়ার্ধে রিয়াদ সফরের সম্ভাবনা রয়েছে।

তিন দেশের সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সফরসূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের আলোচনা চলছে।

এনএনবাংলা/