গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু

গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। রয়টার্সও একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাতে নেতানিয়াহুর আবুধাবি সফর ও মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্সও একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাতে নেতানিয়াহুর আবুধাবি সফর ও মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আমিরাত।
সফরটি আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন ব্যক্তিগত বিমানটি ব্যবহার করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে উচ্চপর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা এর আগে এই বিমান ব্যবহার করেছেন বলেও জানানো হয়েছে।
এনএনবাংলা/এফএস
