সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সে অনুযায়ীই সুরাহা হবে: ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: এক্স

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ভারত। দিল্লি বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এর সুরাহা করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান জানান।

ব্রিফিংয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও দিল্লির সর্বশেষ অবস্থান জানতে চান। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী বিষয়টির সুরাহা করা হবে।’

এদিকে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিক প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো নাগরিকের নিজ দেশে ফেরার বিষয়টি সংশ্লিষ্ট দেশের হাইকমিশনের একান্ত এখতিয়ার।

তবে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, যেকোনো ভ্রমণের জন্য ভ্রমণনথি প্রয়োজন। এটি সম্পূর্ণ একটি কারিগরি প্রক্রিয়া।

অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে আপাতত তাদের কাছে কোনো তথ্য নেই।

এনএনবাংলা/