সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে দিল্লিতে বৈঠক, যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে নিযুক্ত ১১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছিলেন ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’–এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কো রুবিও গতকাল তাঁর এক্স হ্যান্ডলারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, ‘এর আগে ভারতে অনুষ্ঠিত আমাদের রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে আমি ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলাম। সম্মেলনটি আয়োজন করেছেন রাষ্ট্রদূত সার্জিও গর। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানদের সঙ্গে কথা বলাটা একটা দারুণ বিষয় ছিল।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতেরা গর্বের সঙ্গে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।’

‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্সে’ যোগ দিতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন গত সোমবার রাতে দিল্লি গিয়েছিলেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর। তাঁর সঙ্গে শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের একটি ব্যবসায়ী দল থাকবে। সফরের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা।

গত এক দশকে উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে যুক্তরাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ এখন মধ্য এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।

এনএনবাংলা/এনজেড