সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় গ্যাসলাইন পরিবর্তনের কাজের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কয়েকটি এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাসের সুবিধা পাবেন না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান গ্যাস বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলো হলো—স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ। এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক এ সাময়িক সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।

এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএনবাংলা/