সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক

ছবি: শামীম আহমেদ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ‘ফ্যাসিজমের দোসরেরা’ এ ঘটনা ঘটিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মিরপুরের হোপ মার্কেট এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

হামলা পরিকল্পিত ছিল: ডিএনসিসি প্রশাসক

শফিকুল ইসলাম খান বলেন, ‘আজকে এটা পরিকল্পিতভাবেই করেছে, তাদের আগেই প্রস্তুতি নেওয়া ছিল। ফ্যাসিজমের দোসরেরা এই কাজ করেছে।’

ঘটনাস্থলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসক বলেন, ‘সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল। সরকারের বিরুদ্ধে কারা স্লোগান দেয়—যারা ফ্যাসিজমের দোসর।’

তিনি আরও বলেন, ‘আমি মিরপুরের সন্তান। জন্ম আমার এখানে। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমি একজন রাজনৈতিক কর্মী, জনসেবার দায়িত্ব নিয়েছি।’

সিটি করপোরেশনের গাড়ি, সাংবাদিক ও পুলিশের ওপর হামলার অভিযোগ

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার ফুটপাত উদ্ধারের অভিযান চালানোর সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলা করেন।

তার ভাষ্য, পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হন।

শফিকুল ইসলাম বলেন, ‘নগরসেবার জন্য, আমার প্রিয় নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি আছে, তা চলমান থাকবে।’

মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত দাবি করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘পরিকল্পিতভাবে ফ্যাসিজমের দোসরেরা মসজিদে আগুন দিয়ে অরাজকতার সৃষ্টি করেছে।’

হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে কাউকে এখানে ফুটপাত দখল করতে দেব না।’

তিনি আরও বলেন, ‘আমি যারা এই অরাজকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আজকে মামলা হবে। পুলিশের পক্ষ থেকে মামলা হবে, সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলবে

মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায় বলে দাবি করেন ডিএনসিসি প্রশাসক। ভবিষ্যতে কারও ইন্ধনে ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মিরপুরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, গত কয়েক দিন ধরে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং জনগণের চাহিদা অনুযায়ীই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, ‘এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।’

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

হামলায় সাংবাদিকেরা আহত হওয়ায় তাদের পাশে থাকার কথা জানান ডিএনসিসি প্রশাসক। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘যারা আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ওপর হামলা করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উচ্ছেদ অভিযানে পুলিশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন

উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযানে পুলিশ এলো। আমরা এসে একজন পুলিশ সদস্যকেও পাইনি। তাহলে তাদের প্রস্তুতি কোথায় ছিল?’

পরবর্তীতে মিরপুর-১০ নম্বর থেকে ১৪ নম্বরের দিকে দুই পাশের সড়কের ফুটপাত ভেঙে গুঁড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় ভারী যানবাহনে বেশ কিছু মালামাল তুলে নিতে দেখা যায়।

এনএনবাংলা/