সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারেন। এর ফলে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। সাইন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।”

সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে চাইলে শওকত আলী বলেন, “দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগেও এ ধরনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পেছনে নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি।”

এর আগে, বেলা ১১টার দিকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ঢাকা কলেজ মিছিল নিয়ে থেকে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে শিক্ষার্থীদের কেউ কেউ দাবি করেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করায় সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এর আগেও কয়েকবার সংঘর্ষে জড়িয়েছিলেন।

নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, সংঘর্ষের ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

এনএনবাংলা/এফএস