ভাটারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর ভাটারায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বারিধারা ‘জে’ ব্লকের কাছাকাছি কোকাকোলা মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম জানান, সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ভাটারা থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।
এনএনবাংলা/
