সাম্প্রতিক
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ভোরে উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
Skip to content

ধানমন্ডিতে বহুতল ভবনে আ’গুন, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত ও যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ধানমন্ডি ১০/এ এলাকার ২৭ নম্বর সড়কের একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে প্রথমে পলাশী ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় পলাশীর ইউনিট দুটিকে মাঝপথ থেকেই ফেরত পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এনএনবাংলা/ইএস