সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত

ছবি: সংগৃহীত

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় ঘরের মধ্যে মুড়ির প্যাকেটে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। ৩ নভেম্বর (মঙ্গলবার) ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।

কেউ ভুল করে বাইরে রেখে গেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন তিনি। মুড়ির প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এনএনবাংলা/