সাম্প্রতিক
Skip to content

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, বন্ধ ১৭৭ কারখানা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হেয়েছে। ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের কারণে ১৭৭টি তৈরি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে কয়েকটি কারখানার শ্রমিক মিলে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

রোববার বিকালে শিল্প পুলিশ-১-এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। উদ্ভূত শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিকালে কয়েকটি কারখানার শ্রমিক একত্র হয়ে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে ওই পথে যান চলাচলে সমস্যা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

এনএনবাংলা/