সাম্প্রতিক
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জামায়াতের মিরপুরে সন্ধ্যায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ খুলনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা লন্ডনে নাহিদের ওপর হামলার বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি সাবেক ১৫ উপদেষ্টার ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের পর আগুন নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত
Skip to content

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শনিবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএনবাংলা/এনজেড