সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

এর আগে আজ দুপুর সোয়া ২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। রাষ্ট্রপক্ষে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার।

আদালতে পুলিশের দেওয়া তথ্য ও রিমান্ডের কারণ:

নৌ পুলিশের দেওয়া তদন্ত আবেদনে বলা হয়েছে, নিহত তাহসিফ সৌরি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাঁর জুনিয়র পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাঁকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকেই তাহসিফ নিখোঁজ ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ এই হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এবং তদন্তে তাঁর সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ যে ৫টি মূল কারণে রিমান্ড আবেদন করেছিল:

  • হত্যাকাণ্ডের নেপথ্যের মূল কারণ ও মোটিভ উদ্ঘাটন।
  • ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার।
  • অপরাধে ব্যবহৃত ও মামলার অন্যান্য প্রয়োজনীয় আলামত উদ্ধার।
  • নিহত তাহসিফের ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধার করা।
  • হত্যাকাণ্ডটি ঠিক কোথায় সংঘটিত হয়েছিল, সেই মূল স্থানটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা।

উল্লেখ্য, নিখোঁজের ঘটনার পর গত শুক্রবার রাত ১টা ৫ মিনিটে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা।

এনএনবাংলা/ইএস