সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টা‌ঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মাহসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তীব্র যানজটে দেখা যায়। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্দোলনকারী শ্রমিকরা সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন।

শত শত শ্রমিক রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা।সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দিয়েছেন। এমনকি তারা ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন।]

এর আগে গাজীপুরের চন্দ্রায় ডিভাইন ও ইন্টার স্টপ কারাখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধ করতে যায়। তবে পুলিথ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির কারণে ইতোমধ্যে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এনএনবাংলা/এফএস