সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

হরমুজ প্রণালির কাছে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত: আইআরজিসি

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির কাছে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে কেশম দ্বীপের দক্ষিণে ড্রোন দুটি নামানোর দাবি আইআরজিসির; এ ধরনের চারটি ড্রোন এখন ইরানের হাতে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে তারা।

সোমবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি নামানো হয়েছে। এর মধ্য দিয়ে এ মডেলের চারটি ড্রোন এখন তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের কাছে বর্তমানে এমকিউএম-১৭০ মডেলের চারটি ড্রোন রয়েছে। একই সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও প্রতিহত করার দাবি করেছে আইআরজিসি।

তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এনএনবাংলা/এনজেড