সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কারাবন্দি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও রাজনীতিতে সক্রিয় ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে কারাগারের ভেতরেই হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন এই আওয়ামী লীগ নেতা। কারা প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত বছর থেকে জাকির হোসেন নবাব এই কারাগারে বন্দি ছিলেন। সকালে আকস্মিক অসুস্থতার কারণে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/ইএস