সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

টেকনাফে নৌকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৫

ছবিঃ সংগৃহীত

টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন জেলে। সোমবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলীয় সমুদ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মো. হোসেন (৪৫)। তিনি সেন্টমার্টিন এলাকার বশরের ছেলে এবং দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

আহত জেলেরা হলেন—আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও নৌকার মাঝি হামিদুল হক। তারা সবাই একই এলাকার বাসিন্দা।নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তারা ৬ জন জেলে উত্তর লম্বরী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। রাত ১টার দিকে সাগরে জাল ফেলে অপেক্ষা করার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত তাদের নৌকায় আঘাত করলে নৌকায় থাকা সবাই কমবেশি আহত হন। এর মধ্যে মো. হোসেন গুরুতর আঘাত পান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসার আগেই মো. হোসেনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন। নৌকার মালিক আবদুল আমিন জানিয়েছেন, আহত বাকি পাঁচ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/ইএস