সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ, এক লাফে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২২৩ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এলপিজির মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এদিন রাত ৮টা থেকে নতুন মূল্যহার কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিইআরসির তথ্যমতে, নতুন এ দর পরিবর্তনের ফলে বেসরকারি এলপিজির খুচরা দাম প্রতি কেজি ১৫৩.০৬ টাকা থেকে বেড়ে ১৭১.৬৮ টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে অক্টোবরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে রাজধানীতেই এ সিলিন্ডার দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

পাশাপাশি গাড়ি চালনায় ব্যবহৃত তরলীকৃত গ্যাস বা অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা, যা পূর্বে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা।

চলতি বছরের শুরু থেকেই এলপিজির বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। সেপ্টেম্বর মাসে যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা, অক্টোবরে তা এক লাফে ২৫২ টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৩৭ টাকায়।

এনএনবাংলা/এফএস