সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

চার ফান্টা ও এক বোতল পানির বিল ৪ হাজার টাকা!

রাজধানীর গুলশানে পাঁচ তারকা হোটেল রেনেসাঁ ঢাকা। ফাইল ছবি

রাজধানীর পাঁচ তারকা হোটেল রেনেসাঁ ঢাকা গুলশানে চারটি ফান্টা ও এক বোতল মিনারেল ওয়াটার পান করে বিল গুনতে হয়েছে ৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে শুধু চারটি ফান্টার দামই ধরা হয়েছে ৩ হাজার ২৯ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ প্রতিটি ফান্টার দাম প্রায় ৭৫৭ টাকা ৪৯ পয়সা। বিলের কপি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা ও প্রশ্ন উঠেছে।

গত ১ নভেম্বরের ওই বিল অনুযায়ী, চারটি ফান্টা ও এক বোতল লোকাল মিনারেল ওয়াটারের মূল দাম ৩ হাজার ১৩০ টাকা ৪৪ পয়সা। এর মধ্যে চারটি ফান্টার দাম ৩ হাজার ২৯ টাকা ৯৬ পয়সা এবং পানির দাম ১০০ টাকা ৪৮ পয়সা।

মূল দামের সঙ্গে ১২ দশমিক ৫ শতাংশ হারে সেবা মাশুল হিসেবে যোগ করা হয়েছে ৩৯১ টাকা ৩১ পয়সা। এরপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ নেওয়া হয়েছে আরও ৫২৮ টাকা ২৬ পয়সা। সব মিলিয়ে গ্রাহককে পরিশোধ করতে হয়েছে ৪ হাজার ৫০ টাকা ১ পয়সা।

বিলের কপিতে হোটেলটির ঠিকানা উল্লেখ করা হয়েছে গুলশান-১, ঢাকা। রেনেসাঁ ঢাকা গুলশান প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।

এদিকে, এত বেশি দামে কোমল পানীয় বিক্রি করায় ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রাহক, যিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তার অভিযোগ, সাধারণ কোমল পানীয়ের জন্য এমন অস্বাভাবিক দাম নেওয়া হয়েছে। তিনি জানান, হোটেলটিকে সাধারণ মানের খাবারের জায়গা মনে করেই সেখানে গিয়েছিলেন। কিন্তু বিল হাতে পাওয়ার পর রীতিমতো হতবাক হয়ে যান তিনি।

এনএনবাংলা/