সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

ঢাকায় শেনজেন ভিসা কার্যক্রম বন্ধ করল সুইডেন দূতাবাস

ছবি: ইন্টারনেট

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করা হয়েছে। এখন থেকে শেনজেন ভিসা সংক্রান্ত কোনো আবেদন, আপিল, আমন্ত্রণপত্র কিংবা অন্যান্য বিষয়ে তথ্য ও সহায়তা পেতে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দূতাবাস।

সোমবার (২ নভেম্বর) সুইডেন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় সুইডেন দূতাবাস এখন থেকে শেনজেন ভিসার কোনো আবেদন প্রক্রিয়াকরণ করবে না। একই সঙ্গে এ ধরনের ভিসা সংক্রান্ত কোনো তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ারও দূতাবাসের আর থাকবে না।

এ অবস্থায় শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট আবেদনসংক্রান্ত জটিলতা কিংবা ভিসার অন্যান্য বিষয়ে জানতে আবেদনকারী ও তাদের স্পন্সরদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাকার সুইডেন দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইটের লিংকও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শেনজেন ভিসা ইউরোপের ২৯টি দেশে স্বল্পমেয়াদে ভ্রমণের অনুমতি দেয়। এই ভিসার মাধ্যমে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থান ও ভ্রমণ করা যায়।

এনএনবাংলা/