সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ: সড়ক অবরোধ ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

মাসিক সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজ শনিবার ঢাকার মিরপুরে রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তৈরি পোশাক খাতের শ্রমিকেরা। দিনভর চলা এই কর্মসূচিতে মিরপুরের বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলন চলাকালে কয়েকটি কারখানা ও বিপণিবিতানে ঢিল ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক আটকে দেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যে এই বিক্ষোভের রেশ মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে তীব্র ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা।

দুপুরের দিকে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকা ছেড়ে মিরপুর ১ নম্বরের শাহ আলী ও মাজার সংলগ্ন বাজারের দিকে অগ্রসর হন। সেখানে একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ওই কারখানা এবং কাছের একটি মার্কেটে ভাঙচুর চালান।

এদিকে, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার একটি ২২ তলা পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে পৌঁছালে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর জুড়ে উদ্ভূত এই পরিস্থিতির বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের জানান, মিরপুর ১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও বিপণিবিতানে হামলার ঘটনা ঘটেছে। এই বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এনএনবাংলা/ইএস