সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন

সিসিটিভি ফুটেজে তাহসিফ ও দ্বীপ (বামে)। উপরে তাহসিফের ছবি। সংগৃহীত ছবি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ তাহসিফ সাউরী নিখোঁজ হওয়ার আগে তাঁর সঙ্গে রাত পর্যন্ত ছিলেন বন্ধুস্থানীয় তরুণ আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। মোটরসাইকেল মেরামত, ওয়ার্কশপে যাওয়া এবং একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান তাঁরা। এরপর তাহসিফকে ফোন করে তাঁর মোবাইল বন্ধ পান বলে জানিয়েছেন দ্বীপ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মোবাইল ফোনে এসব তথ্য জানান দ্বীপ। তাঁর দাবি, তাহসিফের সঙ্গে প্রায় ছয় বছরের পরিচয়। তাহসিফ তাঁর খুব কাছের বড় ভাই ছিলেন।

দ্বীপ জানান, তাহসিফের মোটরসাইকেল নষ্ট হয়ে যাওয়ায় সেটি চালু করার বিষয়ে তাঁর পরামর্শ চেয়েছিলেন। পরে তিনি তাহসিফের বাসায় যান। দুজনে প্রায় ১০ থেকে ২০ মিনিট চেষ্টা করে মোটরসাইকেলটি চালু করেন। এরপর সেটি একটি ওয়ার্কশপে নিয়ে প্রয়োজনীয় মেরামত ও তেল পরিবর্তন করা হয়।

কাজ শেষে দ্বীপকে রাতের খাবারের আমন্ত্রণ জানান তাহসিফ। পরে উত্তরার রুআপ শপিং কমপ্লেক্সের ‘কুকরুক্কু’ রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খান তাঁরা।

দ্বীপের ভাষ্য অনুযায়ী, রাতের খাবার শেষে দুজন আলাদা মোটরসাইকেলে একসঙ্গে বের হন। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় পৌঁছে তিনি ইউটার্ন নিয়ে একদিকে চলে যান, আর তাহসিফ অন্যদিকে চলে যান। রাত ১২টার দিকে তাঁদের আলাদা হওয়ার কথা জানান দ্বীপ।

তাহসিফ কোথায় যাবেন, তা তাঁকে স্পষ্ট করে জানাননি বলে দাবি করেন দ্বীপ। বয়সে বড় হওয়ায় সাধারণত তাহসিফকে কোথায় যাচ্ছেন, তা সরাসরি জিজ্ঞাসা করতেন না বলেও জানান তিনি।

দ্বীপ বলেন, বাসায় পৌঁছানোর পর তাহসিফকে ফোন করে নিজের পৌঁছানোর খবর দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ফোন বন্ধ পান। রেস্তোরাঁয় তাহসিফ পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দিচ্ছিলেন। তাই চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে বলে ধারণা করেছিলেন তিনি। পরদিন সকালে আবার ফোন করেও একই অবস্থা পান।

শেষবার দেখা হওয়ার সময় তাহসিফের আচরণে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি বলে জানান দ্বীপ। রাতের খাবারের সময় তাহসিফের এক বন্ধু ফোন করেছিলেন বলে তাঁর মনে আছে। তবে তাঁদের কথাবার্তা স্বাভাবিক ছিল।

তাহসিফের নিখোঁজ হওয়ার ঘটনায় কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে দ্বীপ বলেন, এখন পর্যন্ত কাউকে সন্দেহ করার মতো অবকাশ তাঁর নেই। পরিচয়ের পর থেকে তাহসিফের সঙ্গে এমন কোনো কথোপকথন হয়নি, যা থেকে কোনো দুর্ঘটনার আশঙ্কা করতে পারতেন।

দ্বীপ বলেন, ‘বাকি ১০ জন যেমন রহস্যের মধ্যে আছে, আমিও একদম একই রহস্যের মধ্যে আছি।’

তাহসিফের পরিবার থেকে দ্বীপ তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে যে কথা বলা হয়েছে, সে বিষয়ে তিনি জানান, মোটরসাইকেল মেরামতের জন্যই মূলত তাঁদের দেখা হয়েছিল। পরে তাঁরা একসঙ্গে বের হয়ে রাতের খাবার খান।

তাহসিফের সঙ্গে নিরাপত্তাকর্মী সরবরাহের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলেও জানান দ্বীপ। এ ব্যবসা নিয়ে পরিচিতদের মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তেমন বড় কিছু ছিল না।

তাহসিফের পরিবারের সদস্যদের সঙ্গেও দ্বীপের পরিচয় ছিল। তাঁর দাবি, তাহসিফ মাঝে মাঝে তাঁকে বলতেন, তিনি না থাকলে যেন তাঁর ছোট ভাইকে দেখে রাখেন। তবে কেন এমন কথা বলতেন, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি দ্বীপ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে তাহসিফের একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছেন বলে জানান দ্বীপ। এ নিয়ে তাহসিফের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি।

সম্প্রতি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন দ্বীপ। তাহসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে মর্গ থেকে নেওয়ার সময় তিনি সেখানে গিয়েছিলেন। এরপর পরিবারের উদ্বেগের কথা বিবেচনা করে আর বাইরে বের হননি বলে জানান তিনি।

এনএনবাংলা/