ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৮ টি মামলা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৬২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি প্লায়ার্স, ১টি অ্যান্টি কাটার, ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, ১টি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এনএনবাংলা/এফএস
