সাম্প্রতিক
Skip to content

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৪

রাজধানীর মতিঝিলের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৪ জন, পল্টন থানায় ২৮ জন, সবুজবাগ থানায় ৪ জন, খিলগাঁও থানায় ১৩ জন, রামপুরা থানায় ৪ জন, শাহজাহানপুর থানায় ১৯ জন ও মুগদা থানায় ১২ জন রয়েছে ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএনবাংলা/এফএস