সাম্প্রতিক
Skip to content

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১

প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪১ টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল,১ টি ম্যাগাজিন,২ রাউন্ড গুলি, ১ টি ব্যবহৃত গুলির অংশ, ৩ টি চাকু, ৮ টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম, ২১ পুরিয়া গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ১ টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১২ টি মোবাইলফোন, ৩২০ টি ২০০ টাকার জালনোট, ১ টি সিপিইউ, ১ টি স্ক্যানার, ১ টি মাউস, ১ টি কীবোর্ড, ১০,১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনএনবাংলা/এফএস