সাম্প্রতিক
Skip to content

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। এই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ জন মিরপুর বিভাগের। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ১৫টি মোবাইলফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সিলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

অভিযানে বিভিন্ন আলামতের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এনএনবাংলা/এফএস