উত্তরা সিটি বারে ডিবি পুলিশের অভিযান, ১৭ নারীসহ ৪৪ জন আটক

রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৭ জন নারী ও পুরুষকে আটক করেছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের ওই বারে অভিযান শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর।
ডিবির উত্তরা জোনাল টিমের কর্মকর্তা মো. ইলিয়াস কবীর জানান, পারমিটবিহীন মাদক সেবনের বিরুদ্ধে তাঁদের এই অভিযান। অভিযানে ১৭ জন নারী ও ৩০ জন পুরুষকে আটক করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতিটি বারে ধারাবাহিকভাবে এমন অভিযান চালানো হবে। লাইসেন্স বা পারমিট ছাড়া কাউকে মাদক সেবন করতে দেওয়া হবে না।”
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এনএনবাংলা/এফএস
