ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজধানী ঢাকাতে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩৩, লালবাগ বিভাগ ৬৭, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭৩, মিরপুর বিভাগ ১০২, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৬৩, গোয়েন্দা বিভাগ ৯ ও সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুইটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম (সিরাপ ৬২৭টি, ৬ হাজার ক্যাপসুল, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার পাঁচ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০ টি, লেভেল বিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ছয়টি ও লেভেল লাগানোর দুইটি সাচ ) উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এনএনবাংলা/এফএস
