সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান

ছবি: এনডিটিভি

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। পুলিশ তাদের টেনে-হিঁচড়ে সরিয়ে একটি বাসে তুললেও পরে বাস থেকে নেমে রাস্তায় অবস্থান নেন তারা।

বুধবার (৭ অক্টোবর) ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবিতে এ কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা। কংগ্রেসের দাবি, টানা দ্বিতীয় দিনের মতো তারা ‘ভোট চুরি’র অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন।

পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের জন্য আগাম অনুমতি প্রয়োজন হলেও বিরোধী নেতারা তা নেননি। মধ্য দিল্লির একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের পর সংসদ সদস্যরা বাসে করে যন্তর মন্তরের দিকে রওনা হলে পুলিশ তাদের আটকে দেয়। পরে রাহুল-প্রিয়াঙ্কাসহ নেতাদের বাসে তোলা হয়। তবে পুলিশ অন্যদের আটক করতে গেলে তারা বাস থেকে নেমে ফের রাস্তায় বসে পড়েন।

রাহুল গান্ধী বলেন, তারা যন্তর মন্তরে গিয়ে একসঙ্গে বসতে চেয়েছিলেন এবং জনগণের কাছে ‘ভোট চুরি’র বিষয়টি তুলে ধরবেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরএসএসপ্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন।

এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রায় বাধা পেয়ে রাহুলসহ বিরোধী নেতারা দীর্ঘ সময় অবস্থান করেন। পরে তাদের আটক করা হয়। এদিকে, বিনা অনুমতিতে আকাশবাণী ভবনে প্রবেশ ও সেখানে অবস্থান করার অভিযোগে রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা হয়েছে।

এনএনবাংলা/