সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিকভাবে ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকায় পদায়নের জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে রোটেশন বা পর্যায়ক্রমিক বদলি পদ্ধতি অনুসরণ করা হবে। একই সঙ্গে বিভাগে যেসব গুরুত্বপূর্ণ পদকে দুর্নীতির সম্ভাব্য উৎস হিসেবে মনে করা হয়, সেসব জায়গায়ও নজর দেওয়া হবে।

তিনি বলেন, কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা জানাতে হবে। অভিযোগ যার বিরুদ্ধেই হোক না কেন, তিনি যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোন, প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জমি কেনাবেচা, ভাগ-বাটোয়ারা এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাব-রেজিস্ট্রাররা। জমি নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এই পদটি ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

তবে দীর্ঘদিন ধরেই কিছু সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জমির ভুয়া দলিল তৈরি, ঘুষ গ্রহণসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নে রোটেশন এবং লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের এই নতুন পদ্ধতির মাধ্যমে একই স্থানে দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগ কমানো এবং দুর্নীতির ঝুঁকি কমানোর পাশাপাশি বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এনএনবাংলা/