সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

আদালতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে বাদীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান বাবুল রিমান্ডের পক্ষে বক্তব্য দেন।

অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও আবুল কালাম খান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানিতে আনোয়ার জাহিদ ভূঁইয়া দাবি করেন, নিউ গিনি প্রপার্টিজ ভূমিদস্যুতার সঙ্গে জড়িত এবং তারা চলাচলের রাস্তাও দখল করে নিয়েছে। তিনি বলেন, মামলাটি পরিকল্পিত এবং গোলাম মহিউদ্দিন চৌধুরীকে এ মামলায় চতুর্থ আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে পারভেজ নামের এক ব্যক্তির পকেট থেকে ৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম খান বলেন, ঘটনার সময় গোলাম মহিউদ্দিন চৌধুরী ঘটনাস্থলে ছিলেন না। তিনি মিরপুর সরকারি ডেন্টাল হাসপাতালের ছাত্রদলের জিএস ছিলেন এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কর্মরত। এসব যুক্তিতে তারা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

দুই পক্ষের শুনানি শেষে আদালত গোলাম মহিউদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই আদালত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

যেভাবে ঘটনার সূত্রপাত

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিচয় না জানা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এনএনবাংলা/