সাম্প্রতিক
Skip to content

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

ফাইল ছবি

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।

এদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএনবাংলা/