সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

কক্সবাজারে আবাসিক হোটেলে মিললো নারীর গলাকাটা মরদেহ

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে কুলছুমা আকতার (২৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ‘স্ট্যান্ড পার্ক রিসোর্ট’ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের কক্ষে তাঁর আড়াই বছর বয়সী শিশুও ছিল। পরে শিশুটিকে পরিবারের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, নিহত কুলছুমা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে স্বামী মো. হারুণের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তিনি। বুধবার ওই মামলার শুনানির দিন থাকায় হাজিরা দিতে ঈদগাঁও থেকে কক্সবাজারে এসে হোটেলটিতে উঠেছিলেন কুলছুমা। পরে রাতে হোটেল কক্ষের শৌচাগার থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ওই হোটেলের ২০২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন দুপুরের পর দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেলের কর্মীরা দরজায় গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে কক্ষের ভেতরে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান তারা। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় কক্ষের ভেতর থেকে এক শিশুকেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই নারীর সঙ্গে থাকা পুরুষকে সেখানে পাওয়া যায়নি।

নিহত কুলসুমের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলের কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর সঙ্গে থাকা পুরুষকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের কারণসহ ঘটনার বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের দুই কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এনএনবাংলা/এফএস