অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল

ছবি:সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ।
অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না। আসিফ নজরুল বলেন, সরকারকে অবশ্যই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে। শুধু মাঠের ফুট সোলজারদের না, নেপথ্যে যারা আছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, এসব গুরুতর অপরাধ সরকারের জন্য স্পষ্ট ওয়েক-আপ কল। অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে। এখনি।
