সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাজীপুরে মহাসড়কে চালককে কুপিয়ে ছিনতাই, এগিয়ে এলেন না কেউ

ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সুযোগ নিয়ে এক বেকারি ডেলিভারি ভ্যানের চালককে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত চালকের নাম আল মামুন, তিনি বোম্বে চিপসের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি সড়কের পাশে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডের ক্যামেরায় (ড্যাশক্যাম) ধরা পড়ে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তীব্র যানজটের কারণে ডেলিভারি ভ্যানটি ধীরগতিতে এগোচ্ছিল। এ সময় তিন যুবক ভ্যানটির সামনে এসে চালকের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চালক আল মামুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে সড়কে নামিয়ে ফেলে। এরপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ভয় দেখিয়ে তার পকেট থেকে মুঠোফোন এবং টাকা ছিনিয়ে নেয়। অপরাধ শেষে ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে অনায়াসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, ঘটনার সময় মহাসড়কে অসংখ্য পথচারী এবং কাছাকাছি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী উপস্থিত থাকলেও, দুর্বৃত্তদের ভয়ে কেউ চালককে বাঁচাতে এগিয়ে আসেননি। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এবং ‘বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশন’ নামক ছিনতাই প্রতিরোধে গঠিত একটি সংগঠনের কর্মীরা আহত মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল জানান, তাদের কর্মীরাই আহত চালককে হাসপাতালে নিয়ে যান এবং বর্তমানে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, এই ধরনের কোনো ঘটনার খবর এখন পর্যন্ত তিনি পাননি এবং কেউ থানায় কোনো অভিযোগও করেনি। জনবহুল মহাসড়কে এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।