সাম্প্রতিক
Skip to content

কালকিনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, ওসি জহিরুল আলম, পৌরসভা বিএনপি নেতা কামাল বেপারী, যুবদল নেতা শিকদার মোহাম্মদ মামুন, যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সি।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন অতিথিরা।

এনএনবাংলা/