সাম্প্রতিক
Skip to content

পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।

আটককৃতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী (২৯) এবং মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বাসসকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

এনএনবাংলা/এফএস