এসিল্যান্ড প্রশিক্ষণে, অতিরিক্তি দায়িত্বে ইউএনও

শরীয়তপুর ডামুড্যা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) জাহিদুর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণের বর্তমানে নিজ দায়িত্বে থেকে দূরে আছেন। তার অনুপস্থিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সালাউদ্দিন আইয়ুবী অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার ভূমি-এর দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর সংস্থাপন শাখা থেকে ৩১ অক্টোবর জারি করা এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা যায় ৬৭তম ও ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ-সংশ্লিষ্ট উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপন কোর্সে অংশ নিতে জাহিদুর রহমান ১ নভেম্বর থেকে ১২ ই নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এ সময় তার অনুপস্থিতে ইউএনও সালাউদ্দিন আইয়ুবী অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক তাহসিনা বেগম স্বাক্ষরিত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এনএনবাংলা/
