সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

চট্টগ্রামে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায়  পরকীয়ার প্রতিবাদে  মীম আক্তার (২২) নামের এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়ার খোকন মিয়ার মেয়ে মীমের সঙ্গে চার মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাসিন্দা মেহেদী হাসানের বিয়ে হয়। এটি মীমের দ্বিতীয় বিয়ে ছিল এবং তার আগের সংসারের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মেহেদীর একাধিক পরকীয়া সম্পর্ক নিয়ে এই দম্পতির মধ্যে তীব্র পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। ঘটনার আগের দিনও মেহেদীর একটি আপত্তিকর ভিডিও মীম তার মায়ের ফোনে পাঠিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় গত শনিবার ভোরে ডবলমুরিং এলাকার বাসায় মীম আক্তারের ঘর থেকে হঠাৎ চিৎকার শুনে স্বজনেরা ছুটে যান। ঘরে মেহেদীর উপস্থিতিতেই মীমের শরীরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। পরে গুরুতর দগ্ধ অবস্থায় মীমকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ডবলমুরিং থানা পুলিশ জানায়, পরকীয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে ও পরিবারের অভিযোগে জানা গেছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সহায়তাকারী রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

এনএনবাংলা/ইএস