সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

গত শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দেশগুলোর মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

তবে গড় আয়ু বেশি হওয়া মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকছেন—এমন নয়। একজন মানুষ জীবনের কত বছর সুস্থ অবস্থায় কাটাচ্ছেন, সেটিও জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক।

ডব্লিউএইচওর তথ্য বলছে, করোনাভাইরাস মহামারির প্রভাবে বিশ্বজুড়ে গড় আয়ু উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর, যা ২০২১ সালে কমে ৭১ দশমিক ৫ বছরে দাঁড়ায়। পরে পরিস্থিতির উন্নতি হলে ২০২৩ সালে তা বেড়ে ৭৩ দশমিক ৩ বছরে পৌঁছায়।

ডব্লিউএইচওর ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, মানুষের আয়ু বাড়া জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় অর্জন। তবে এখন মূল চ্যালেঞ্জ হলো মানুষ যেন জীবনের আরও বেশি সময় সুস্থ শরীরে কাটাতে পারে।

এনএনবাংলা/