এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি

ফাইল ছবি
এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি প্রায় ১২ টাকা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) নতুন এ মূল্য ঘোষণা করে কমিশন।
নতুন নির্ধারিত দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।
নতুন মূল্য অনুযায়ী, আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সায়।
এদিকে, অটোগ্যাসের পাশাপাশি বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএনবাংলা/
