সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নেই: দিল্লি হাইকোর্ট

ছবি: সংগৃহীত

বৈধ ভিসা থাকলেই কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের আইনগত বা নিশ্চিত অধিকার তৈরি হয় না বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের মতো কারণে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কাউকে প্রবেশে বাধা দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন আদালত।

তুর্কমেনিস্তানের নাগরিক আন্নাগুরবানোভা ইয়াজবিবির করা মামলার শুনানিতে ৩০ সেপ্টেম্বর বিচারপতি অমিত মহাজন এ রায় দেন। ওই নারী দাবি করেছিলেন, বৈধ পাসপোর্ট ও ব্যবসায়িক ভিসা থাকা সত্ত্বেও গত ২৫ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে তুর্কমেনিস্তানে ফেরত পাঠানো হয়।

তবে ভারত সরকার জানায়, ভিসা থাকলেও ভারতে প্রবেশের ‘অবিচ্ছেদ্য’ অধিকার তৈরি হয় না। ওই নারীর বিষয়ে কিছু নেতিবাচক তথ্য পাওয়া গিয়েছিল। এছাড়া ২০২৫ সালে তিনি ৪৭ বার ভারতে এসেছিলেন এবং তার পরিচয় ও ব্যবসায়িক তথ্যেও অসঙ্গতি পাওয়া যায়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার আবেদন খারিজ করে দেন। আদালত বলেন, কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের স্বাভাবিক বা আইনগতভাবে নিশ্চিত অধিকার নেই।

এনএনবাংলা/