সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গাজায় নিহ’তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে মিলছে আরও ম’রদে’হ

ফিলিস্তিনি শোকাহত মানুষের মিছিল গিয়ে ঠেকেছে গাজার আল-ইয়ারমুক এলাকায়, যেখানে হয়েছে গণ-জানাজা ও দাফন। ছবি : এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন।

শনিবার (৩ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন নতুন করে নিহত হয়েছেন, দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং একজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ২০ জন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে নিহত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৭২ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ হিসাবে মোট নিহতের সংখ্যায় নতুন করে ১৮১ জনকে যুক্ত করা হয়েছে। তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই শেষে সংশ্লিষ্ট কমিটির অনুমোদনের পর এই সংখ্যা সামগ্রিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে সম্প্রতি ১০৫ জনের মরদেহ একসঙ্গে দাফন করা হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাদের গণজানাজা ও দাফন সম্পন্ন করেন। এ ঘটনার ছবি ও প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে উপত্যকাটিতে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধারের পাশাপাশি নতুন করে নিহত ও আহত হওয়ার ঘটনাও অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/