সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশে প্রতি ৩ বেকারের একজনই উচ্চশিক্ষিত

ছবি এআই সাহায্যে তৈরি

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। একই সময়ে দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২০ হাজার। এর মধ্যে উচ্চশিক্ষিত বেকার ৮ লাখ ৮৫ হাজার।

অর্থাৎ, দেশের মোট বেকারের একটি বড় অংশই এখন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী। প্রতি তিনজন বেকারের একজন উচ্চশিক্ষিত। শুধু তাই নয়, গ্র্যাজুয়েটদের প্রতি তিনজনের একজন ডিগ্রি অর্জনের পর যোগ্যতা অনুযায়ী চাকরির আশায় অন্তত দুই বছর ধরে কর্মহীন রয়েছেন।

উচ্চশিক্ষা শেষ করেও দীর্ঘ সময় চাকরি না পাওয়ার এমন বাস্তবতা দেশের তরুণদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। দেশের একটি সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন মামুন। পড়াশোনা শেষ করেই জীবনে পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা ছিল তার। কিন্তু চাকরির অপেক্ষায় এখন সময় কাটছে অনিশ্চয়তা ও হতাশায়। পরিবারের প্রত্যাশা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্য দিয়ে কঠিন সময় পার করছেন তিনি।

তার মতো এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন দেশের আরও অনেক উচ্চশিক্ষিত তরুণ। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের একটি বড় অংশ দীর্ঘদিন বেকার থাকছেন।

বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর বলেন, দেশের একটি বড় সংখ্যক উচ্চশিক্ষিত বেকার যখন উৎপাদনশীল খাতে অংশগ্রহণ করতে পারছে না তখন রাষ্ট্রের বিনিয়োগ এবং তাদের মেধা দুই অপচয় হচ্ছে। আর দিন দিন সংকুচিত হতে থাকা চাকরির বাজার তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, ফলে সামগ্রিকভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্প স্থাপন এবং উদ্যোক্তা তৈরি করতে হবে।

বিশ্লেষকদের মতে, দেশে শিক্ষার বিস্তার ঘটলেও সেই অনুপাতে কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ শ্রমবাজারে প্রবেশের পর দীর্ঘ সময় চাকরির অপেক্ষায় থাকছেন। শিক্ষা ব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করা না গেলে এই সংকট থেকে উত্তরণ কঠিন হবে।

এদিকে, দেশে নতুন কর্মসংস্থান তৈরির হার কমে যাওয়ায় প্রতিবছর বিপুলসংখ্যক মেধাবী তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছেন। এর ফলে স্বাস্থ্য, প্রযুক্তি, শিল্পসহ বিভিন্ন খাতে দেশে দক্ষ জনবলের সংকট তৈরি হচ্ছে। উচ্চশিক্ষিত বেকারত্ব কমাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, নতুন শিল্প স্থাপন এবং উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/