সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুবি শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলের মরদেহ পাওয়ার পর তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে এরপর আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা, বারো ঘন্টার মধ্যে বিচার নিশ্চিত না হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’ ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘জাস্টিজ জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিজ’ সহ বিভিন্ন স্লোগান দেন।

ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুর রহমান বলেন, ‘বারো ঘন্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, ‘আজকের এই ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে, শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কুবি ক্যাম্পাসে পাশে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে এবং কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে নাহলে কুমিল্লা-চটগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’

এনএনবাংলা/